বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে আরেক নারীর যৌন হয়রানির অভিযোগ

photo-1476674276আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন আরেক নারী। তাঁর নাম ক্যাথি হেলার। ৬৩ বছর বয়সী হেলার বলেন, ২০ বছর আগে ফ্লোরিডা অঙ্গরাজ্যে তাঁর অনুমতি ছাড়াই রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প তাঁকে চুমু দিয়েছেন। এরই মধ্যে সাবেক বিশ্ব সুন্দরীসহ বেশ কিছু নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।

হেলার বলেন, ফ্লোরিডার মার আ লাগো এস্টেটে পরিবারসহ তিনি খাবার খাচ্ছিলেন। এ সময় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তাঁর শাশুড়ি ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁকে। তিনি বলেন, ‘এরপর ট্রাম্প হাত ধরলেন, জড়িয়ে ধরলেন এবং ঠৌঁটে চুমু দিলেন।’
তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র জ্যাসন মিলার বলেছেন, হেলারের এ অভিযোগ কোনোভাবেই সত্য নয়। তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগ তৈরির জন্য গণমাধ্যম খুব বাড়াবাড়ি করছে।’

এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ক্রিস্টিন অ্যান্ডারসন, সামার জেরভস, সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাচাদো, মিস অ্যারিজোনা টাশা ডিক্সন, জেসিকা লিডসসহ বেশ কিছু নারী। এ ছাড়া সম্প্রতি ২০০৫ সালের একটি ভিডিওচিত্র বের হয়। এতে দেখা যায়, ট্রাম্প নারীদের নিয়ে অবমাননাকর কথা বলেছেন।

এদিকে, নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপে ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বীর থেকে বেশ কিছু পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছেন। এ ছাড়া তাঁর নিজ দলের জ্যেষ্ঠ অনেক নেতা তাঁর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ