বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চীন-যুক্তরাষ্ট্র মুখোমুখি: যে কোনো সময় যুদ্ধ’

159139_196আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক আদালতে চীনকে দাঁড় করিয়েছে ফিলিপাইন। ফিলিপাইনের পক্ষে গেছে আদালতের রায়। কিন্তু চীন বলে দিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে দেশটি। প্রয়োজনে দক্ষিণ চীনসাগরীয় এলাকাকে বিমান প্রতিরক্ষা অঞ্চল হিসেবে ঘোষণা করবে চীন। ‘যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে’ বলেও ইঙ্গিত দিয়েছে। এরইমধ্যে এক কুশীলব চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়াংকুয়ান দেশের অধিবাসীদের সাবধানে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যে কোনো সময় ‘গণযুদ্ধ’ শুরু হয়ে যেতে পারে। গণযুদ্ধ বলতে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছেন।

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের সামরিক স্থাপনাগুলো পরিদর্শনকলে ওয়াংকুয়ান বলেন, চীনা জনগণের উচিত জাতীয় প্রতিরক্ষা সম্পর্কে জ্ঞানার্জন করা, সচেতন হওয়া। কেননা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বর্তমানে হুমকির মুখে।

চীনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উপকূলীয় এলাকার নিরাপত্তা হুমকি সম্পর্কেও দেশবাসীকে সাবধান করে দেন। জাতীয় নিরাপত্তা ঝুঁকির গভীরতা সম্পর্কেও ভালভাবে জ্ঞানার্জন করা খুবই প্রয়োজন। সামরিক ও পুলিশ বাহিনীসহ দেশের নিরাপত্তা বাহিনীর সব অঙ্গের দায়িত্ব রয়েছে এখন তার হাতে।

কিন্তু কেন এ যুদ্ধ-প্রস্তুতি। এর উত্তরে কয়েকজন কূটনৈতিক বলছেন, চীন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে উস্কানি দিয়ে দক্ষিণসাগরীয় অঞ্চল নিয়ে বিরোধে লেলিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র নিজের সুবিধা ও লাভ আদায়ের জন্যই ফিলিপাইনকে এ উস্কানি দেবে।

এরইমধ্যে বিজনেস ইনসাইডার বলছে, ওই এলাকায় নৌ চলাচলের সুবিধা তো আছেই, সেইসঙ্গে সেখানে রয়েছে বিপুল পরিমাণে গ্যাস ও তেলের মজুদ। চীনের আনুমানিক হিসেব অনুযায়ী, সেখানে রয়েছে ১৩০ বিলিয়ন ব্যারেল তেল। চীন মনে করে, কোনো বিরোধ ছাড়াই এসব সম্পদ তাদের।

এরইমধ্যে চীন দক্ষিণ চীনসাগরের ঠিক দক্ষিণে বহু যুদ্ধ জাহাজ ও পারমাণবিক জঙ্গি বিমান মোতায়েন করেছে। ফ্রি থট প্রজেক্ট নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের আনুমানিক তথ্য অনুযায়ী, চীনের গণমুক্তি ফৌজের তিনটি অঙ্গের সবগুলোর শত শত জাহাজ ও সাবমেরিন নিয়ে তাজা গোলাবারুদের মহড়া করা হয় দেশের পূর্বে, উত্তরে ও দক্ষিণ চীনসাগরে। তারা কতটা আক্রমণে পারদর্শী বা প্রতিরক্ষার সামর্থ্যই কতটা, তা সারা বিশ্বকে দেখিয়ে দেওয়া।

সামরিক মহড়ার মাধ্যমে চীন প্রকারান্তরে দেখিয়ে দিল-আদালতের রায় যাই দেওয়া হোক না কেন দক্ষিণসাগরীয় অঞ্চল নিয়ে তারা কি ভাবছে তারই বহিঃপ্রকাশ ঘটল।

চীনা নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এ মহড়ার মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেওয়া হলো যে, হামলায় অত্যন্ত দ্রুত সেনা চলাচল, সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানা ও হামলার তিব্রতা কতো। সেইসঙ্গে এ যুগে তথ্য প্রযুক্তিভিত্তিক নৌযুদ্ধ হবে অত্যন্ত ভয়াবহ ও সংক্ষিপ্ত, অকস্মাৎ থেমে যাবে। এ ছাড়া এতে থাকবে ইলেক্ট্রনিক সরঞ্জামের ব্যাপক প্রভাব।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, দেশটি মিত্র রাশিয়াকে নিয়ে যৌথ নৌমহড়ার আয়োজন করা হবে সেপ্টেম্বরে। তবে কোথায় হবে তা জানানো হয়নি। অনেক পর্যবেক্ষক ধারণা করছেন, বিতর্কিত অঞ্চলটিতে এটি আয়োজন করা হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ফিলিপাইনে তার কয়েকটি ঘাঁটির আরো উন্নত করছে। বিতকিত এলাকার কাছে সৈন্য সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা করছে। এর আগে সেখানে তারা বেশ কয়েকবার সামরিক মহড়াও করেছে।।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ