টাইসন গে’র মেয়ে ট্রিনিটি গুলিতে নিহত
আন্তর্জাতিক ডেস্ক : অলিম্পিক তারকা মার্কিন দৌড়বিদ টাইসন গে’র ১৫ বছর বয়সী কন্যা ট্রিনিটি গে ক্রসফায়ারে পড়ে মারা গেছে।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লেক্সিংটনে একটি ফাস্টফুড রেস্টুরেন্টের গাড়ি পার্কিংয়ে দুটি গাড়ির মধ্যে গোলাগুলির মাঝখানে পড়ে ঘাড়ে গুলিবিদ্ধ হয় ট্রিনিটি।
পরে ট্রিনিটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় টিভি স্টেশন লেক্স-১৮ কে বিষয়টি নিশ্চিত করে টাইসন বলেন, ট্রিনিটি শরৎকালীন ছুটি কাটাতে গত সপ্তাহে সেখানে যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
মার্কিন অলিম্পিক স্প্রিন্টার টাইসন গে’র কন্যা ট্রিনিটি গে নিজেও একজন অ্যাথলেট।











