বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড অভিষেকে আরো আবেদনময়ী লক্ষ্মী

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী রাই। অভিনয়ের পাশাপাশি শরীরি জাদুতেও মাতিয়েছেন দক্ষিণের দর্শক। এবার আরো আবেদনময়ীরূপে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে এই অভিনেত্রীর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

lakshmi-rai-images-wallpapers-hd-hot-photos-6

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৪ সালে বলিউডে জুলি সিনেমাটি মুক্তি পায়। এবার নির্মিত হচ্ছে এ সিনেমার সিক্যুয়েল জুলি-টু। এতে নেহা ধুপিয়ার পরিবর্তে অভিনয় করছেন লক্ষ্মী রাই। আর এ জন্য নিজেকে তৈরি করতে ১০ কেজি ওজন কমিয়েছেন বলেও জানানো হয়েছে এই প্রতিবেদনে।

এ প্রসঙ্গে লক্ষ্মী বলেন, ‘জুলি-টু সিনেমার জন্য ১০ কেজি ওজন ঝরিয়েছি। ওজন ঝরাতে গিয়ে অসুস্থও হয়ে পড়েছিলাম। এ জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু সবই কাজের জন্য করছি। বলিউড চায় স্কিনি হিরোইন বা জিরো সাইজ। আর দক্ষিণ ভারত কিছুটা কার্ভি চেহারা পছন্দ করে। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির চাহিদাও তো দেখতে হবে।’

তিনি আরো বলেন, ‘জুলি-টু সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করতে কোনো রকম অসুবিধা হয়নি। জুলি সিনেমায় নেহা কতটা উচ্চতর চিহৃ এঁকে গেছেন তা নিয়ে আমি ভাবি না। এমনকি এ সিনেমাটি আমি দেখিওনি।’

থ্রিলার, ইরোটিক গল্প নিয়ে জুলি-টু সিনেমাটি নির্মাণ করছেন দীপক শিবদাসানি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন লক্ষ্মী। ২০১৫ সালে এ সিনেমার কাজ শুরু করেন নির্মাতা। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়। চলতি বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভারতের তামিল, তেলেগু, মালায়লাম ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন লক্ষ্মী। ইতোমধ্যে দক্ষিণের দর্শক মাতিয়েছেন তিনি। তাই এবার বলিউড প্রতিযোগিতায় পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ