,

অভিষেকের জন্য এক বছর সময় চান থাইল্যান্ডের নতুন রাজা

1476610134আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের ক্রাউন প্রিন্স মাহা ওয়াজিরালংকর্ন তার অভিষেকের জন্য অন্তত এক বছর অপেক্ষা করতে চান বলে জানিয়েছেন দেশটির সরকারী কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার থাই রাজা ভূমিবল আদুলিয়াদে মারা যান এবং ক্রাউন প্রিন্স শোকপালনের জন্য আরো সময় চাইছেন। সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা এক টেলিভিশন ভাষণে রাজার উত্তরাধিকারের বিষয়ে থাইদের আশ্বস্ত করে বলেছেন, তাদের চিন্তিত হবার কোন কারণ নেই।

জেনারেল প্রায়ুথ বলেছেন, ক্রাউন প্রিন্স ওয়াজিরালংকর্ন তাকে এবং সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দাকে ডেকে কথা বলেছেন।

৬৪ বছর বয়স্ক ক্রাউন প্রিন্স ‘জনগণকে উত্তরাধিকার এবং প্রশাসনের বিষয়ে বিভ্রান্ত বা চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়েছেন’, টিভি বক্তব্যে বলেন জেনারেল প্রায়ুথ।

ক্রাউন প্রিন্স ওয়াজিরালংকর্ন সিংহাসনের জন্য উপযুক্ত কিনা তা নিয়ে অতীতে প্রশ্ন উঠেছে। যদিও থাইল্যান্ডের রাজপরিবারের সমালোচনা না করার বিষয়ে এক কঠোর আইনের কারণে এনিয়ে খোলামেলা আলোচনা হয় না।

২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল প্রায়ুথ। আগামী বছর তিনি নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।
রাজার মৃত্যুতে থাইল্যান্ডে এক বছরের আনুষ্ঠানিক শোক পালন শুরু হয়েছে। অনেক টিভি অনুষ্ঠান এবং বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। থাইদের অনেকেই কালো পোশাক পরে শোক পালন করছেন। সূত্র- বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা