,

সিনেমায় আগ্রহী সুজানা

kabir-hossain_7বিনোদন প্রতিবেদক : ‘আয়নাবাজি’ সিনেমা দেখে মুগ্ধ মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। শুধু কি তাই, এই ছবিটি দেখে সিনেমায় কাজ করার ব্যাপারেও বেশ আগ্রহী হয়ে উঠেছেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ রোববার তাঁর এই ইচ্ছের কথা জানালেন সুজানা।

 সম্প্রতি ঢাকার একটি সিনেপ্লেক্সে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি দেখতে গিয়েছিলেন সুজানা। ‘আমি অনেক দিন ধরে বাংলা সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু কেমন গল্পে আমি কাজ করতে চাই, তা কোনো পরিচালককেই আজ পর্যন্ত বোঝাতে পারিনি। এখন অন্তত বলতে পারব, “আয়নাবাজি”র মতো সিনেমা বানান, আমি এক পায়ে রাজি আছি। আমি মনে মনে এমন একটি সিনেমায় কাজ করতে চেয়েছি।’ বললেন সুজানা।

সুজানা বলেন, ‘আমাদের দেশের সিনেমা হলে হলিউডের ছবিই বেশি দেখা হয়। শেষ কবে আমার দেশের কোন ছবি দেখে এতটা মুগ্ধ হয়েছি, তা আমার মনে পড়ছে না। “আয়নাবাজি” ছবিটি দেখার পর সিনেমায় অভিনয় করার ইচ্ছা আরও বেড়ে গেল। ‘আয়নাবাজি’র মতো একটা পরিকল্পিত গল্পের ছবি হলেই হবে। এই একটি ছবিই একজন শিল্পীকে অনেক দিন বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। আর চঞ্চল ভাই তো দারুণ অভিনয় করেছেন।’
এ দিকে সুজানা কাল থেকে অমিতাভ রেজার পরিচালনায় সুজানা জাফরনতুন দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর অমিতাসুজানা জাফরভ রেজার নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন সুজানা। এই বিজ্ঞাপনচিত্রে সুজানার সহশিল্পী নির্মাতা আশফাক নিপুণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা