,

‘প্রচার ক্ষতিগ্রস্ত করাই যৌন হেনস্তার মূল উদ্দেশ্য’

আন্তর্জাতিক ডেস্ক :নানা কারণে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এর ফলে তার জনপ্রিয়তা ব্যপক হারে হ্রাস পেয়েসে। ডোনাল্ড ট্রাম্প মনে করেন তার নির্বাচনী প্রচারকে ক্ষতিগ্রস্ত করতে যৌন হেনস্তার মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প এ মন্তব্য করেন।

donald-trump

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “তার নির্বাচনী প্রচারকে ক্ষতিগ্রস্ত করতে যৌন হেনস্তার মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাতে চাচ্ছে এমন গুটিকতক মানুষকে খুঁজে পাওয়া কঠিন বিষয় নয়।”

সম্প্রতি নারীদের জোরপূর্বক স্পর্শের ভিডিও ফাঁসের ঘটনায় বিপাকে পড়েন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নতুন করে ২ নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। দুই নারী ১৯৯০-এর দশক ও ২০০৭ সালের দুটি ঘটনা তুলে ধরে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন।

এসব অভিযোগের ফলে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। সর্বশেষ কয়েকটি নির্বাচনী জরিপে দেখা গেছে, ট্রাম্প আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু অঙ্গরাজ্যে হিলারি ক্লিনটনের থেকে পিছিয়ে পড়েছেন।

এমন পরিস্থিতিতে নর্থ ক্যারোলিনার সমাবেশে ট্রাম্প বলেন, “যৌন হেনস্তার অভিযোগ ‘অসুস্থ’ ও মিথ্যা। এ ধরনের অভিযোগের মূলে আছে খ্যাতি, অর্থ কিংবা রাজনীতি। অথবা হতে পারে সাধারণ কোনো কারণে। তারা আমার গতিবিধি বন্ধ করতে চায়, তারা আমাদের প্রচার বন্ধ করতে চায়।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে