বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহিত হয়েও আপনি কাজ করছেন!

 

বিনোদন ডেস্ক :কাজল।একজন বলিউড অভিনেত্রীর জন্য বিয়ে মানে পেশাগত অবস্থানের সমাপ্তি নয়। আর দীর্ঘদিন ধরে বলিউডে এমনটাই চলে আসছে। ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল এসব কথা বলেন।

991ec253180b5796502db40b175da298-580241757fd88

কাজল বলেন, “বিবাহিত অভিনেত্রীরাও বলিউডে বহু সময় ধরে কাজ করছেন। এই বিষয়টি তারা কখনোই সামনে আনেননি। লোকজনও কখনও বলেনি, ‘বিবাহিত হয়েও আপনি কাজ করছেন!’”

দুই সন্তানের এই সফল জননী আরও বলেন, ‘আপনার সামনে উদাহরণ হিসেবে রয়েছেন শর্মিলা ঠাকুর, আমার মা (তনুজা), সাইরা বানু এবং আরও অনেক অভিনেত্রী। যারা বিয়ের আগের চেয়েও বেশি অভিনয় করেছেন বিয়ের পরে।’

‘এখানে অনেক অভিনেত্রী আছেন, যারা বিয়ের আগে-পরে দুই সময়ে তাদের ইমেজ একই ছিল। আবার এখানে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন। আমার মতে, এটা নিজস্ব পছন্দের বিষয়। আবার এখানে এমন অভিনেত্রীও রয়েছেন, যারা বিয়েটাকে অভিনয় ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করছে।’

১৯৯৯ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় কাজল বলিউড অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন। তাদের দুই সন্তান। বড় মেয়ে নাইসার বয়স ১৩ বছর আর ছেলে যুগের বয়স ৬ বছর।

২০০৩ সালে নাইসার জন্মের পর তার অভিনীত ‘ফানা’ ছবিটি সুপারহিট হয়। এরপর ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কাজল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ