,

বাংলাদেশি শরণার্থীর ভূমিকায় তাপসী

 

বিনোদন ডেস্ক : পিংক সিনেমায় অনবদ্য অভিনয় করে সমালোচকদের প্রশংসা পেয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। এবার তার পরবর্তী গাজী শিরোনামের সিনেমায় বাংলাদেশি শরণার্থীর ভূমিকায় দেখা যাবে তাকে। ‘এই সিনেমায় অভিনয় করতে পেরে আমি গর্বিত। এটি ভারতের প্রথম সাবমেরিন সিনেমা এবং পিএনএস গাজী সাবমেরিনের ডুবে যাওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।’ ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন তাপসী।

taapsee-pannu

 

সিনেমায় তার চরিত্র কেমন হবে তা জানাতে গিয়ে ২৯ বছর বয়সি এ অভিনেত্রী বলেন, ‘আমি একজন বাংলাদেশি শরণার্থীর ভূমিকায় অভিনয় করছি এবং খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে। বর্তমানে সিনেমাটির গ্রাফিক্সের কাজ চলছে।’

পিএনএস গাজী একটি পাকিস্তানি সাবমেরিন। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এটি লিজ নেয় পাকিস্তান। ১৯৭১ সালে বঙ্গোপসাগরে এটি ডুবে যায়। ভারতীয় নৌবাহিনী দাবি করেছিল আইএনএস রাজপুত এটি ধ্বংস করেছিল। পাকিস্তান এক বিবৃতিতে জানায়, সাবমেরিনটির ভেতরে কোনো বিস্ফোরণ অথবা বিশাখাপত্তনম হারবারে থাকা মাইনের কারণে ধ্বংস হয়। তবে নিরপেক্ষ একটি সূত্র জানায়, গাজী নামের সাবমেরিনটি যখন ডুবেছিল তখন রাজপুত সাবমেরিনটি পোর্টেই ছিল।

গাজী সিনেমাটি পরিচালনা করছেন সংকল্প রেড্ডি। এটি তার প্রথম সিনেমা। সিনেমায় তাপসী ছাড়াও অভিনয় করছেন রানা দাগ্গুবতী, কে কে মেনন, রাহুল সিং প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে