বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকার লোভে কিশোরীকে পতিতালয়ে বিক্রি করল মা

29061-girl-sellingamarsangbadআন্তর্জাতিক ডেস্ক : একমাত্র মেয়েকে দিল্লির পতিতা পল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে৷ এই ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শ্যামলী হালদারের স্বামী মারা যান তিন বছর আগে৷ তার বাড়ি দক্ষিণ কলকাতার কালীঘাটে৷ স্বামী সঞ্জয় হালদারের মৃত্যুর পর সোনারপুরের নরেন্দ্রপুরে চলে আসে শ্যামলী৷ সেখান থেকে দিল্লির একটি পতিতা পল্লিতে চোদ্দো বছর বয়সি মেয়েকে বিক্রি করে দেয় নয় লক্ষ টাকার বিনিময়ে৷ বাসন্তীর এক যুবকের সাহায্যে কোনওরকমে পালিয়ে আসে মেয়ে৷

ফিরে এসে ওই কিশোরী বলেছে, বাসন্তীর কলহাজারা গ্রামের এক যুবক ওই পতিতা পল্লিতে যায়৷ সেখানে কিশোরীর সঙ্গে পরিচয় হয় তাঁর৷ মূলত তাঁর সঙ্গেই দিল্লি থেকে পালিয়ে আসতে পেরেছে সে৷ যুবতীর আরও অভিযোগ, বছরখানেক আগে এক ব্যক্তির সঙ্গে কাজে পাঠানো হয় তাকে৷ কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তাকে লক্ষাধিক টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে৷

গ্রেফতার হওয়া মা অবশ্য এই বিষয়ে কিছু বলতে চায়নি৷ ক্যানিং থানার পুলিশ ওই কিশোরীকে এদিন হোমে পাঠানোর ব্যবস্থা করে৷ মেয়েটির দিদিমা সবিতা হালদার জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে মেয়ের কথা জিজ্ঞাসা করছি৷ কোনও স্পষ্ট উত্তর দেয়নি৷এবিপি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ