,

আমার স্ত্রীর জায়গা বাড়ির রান্নাঘরে: নাইজেরিয়ার প্রেসিডেন্ট

_91936123_gettyimages-614601022নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি’র স্ত্রী তাকে নিয়ে যে সমালোচনা করেছেন তার জবাবে মি. বুহারি বলেছেন, তার স্ত্রীর জায়গা হল তার বাড়ীর রান্নাঘরে।

তিনি আরও বলেন, “আমি জানি না আমার স্ত্রী কোন দলকে প্রতিনিধিত্ব করেন কিন্তু তার জায়গা আমার রান্নাঘর, লিভিং রুম এবং অন্যান্য রুমে”।

জার্মানি সফররত মি. বুহারি এই কথাগুলো যখন উচ্চারণ করেন তখন তার পাশেই দাঁড়িয়ে ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একজন নারী জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল।

এর আগে, বিবিসি’তে দেয়া এক সাক্ষাৎকারে, আইশা বুহারি, হুঁশিয়ারি দিয়ে বলেন যে, তাঁর স্বামী, প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, সরকারে কোনও পরিবর্তন না আনলে তিনি আগামী নির্বাচনে তাঁকে সমর্থন করবেন না ।

বিবিসি, আফ্রিকাপ্রেসিডেন্টের সমালোচনা করে ফার্স্টলেডি বলেছিলেন, সরকারে পরিবর্তন না আনলে তিনি সমর্থন করবেন না স্বামীকে।

মিসেস বুহারি বলেন, প্রেসিডেন্ট যেসব শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন, তাদের অধিকাংশকে তিনি নিজেই চেনেন না। ফার্স্ট লেডির ভাষ্য, সরকার ছিনতাই হয়ে গেছে।

দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর নির্বাচিত হন বুহারি। দেশে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ব্যাপারে যে অসন্তোষ রয়েছে, ফার্স্ট লেডির বক্তব্যেই তারই ইঙ্গিত মেলে।

আয়েশা বলেন, ‘আমি বাইরে যাব না। আর তার পক্ষে প্রচার চালাব না। আগের মতো কোনও নারীকে ভোট দিতে বলব না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা