বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি শিল্পীদের ভিসা বাতিল করবে না ভারত

pakitanবিনোদন ডেস্ক : বলিউডে কাজ করা পাকিস্তানি শিল্পীদের ভিসা বাতিল করবে না ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

এ বছর ভারতের বিগ বাজেটের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি তারকারা। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটে। ফলে ভারতে কাজ করা পাকিস্তানি শিল্পীদের নিয়ে তৈরি হয় বিদ্বেষ।

তখন পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার সময়সীমা বেঁধে দেয়া হয়। অনেকে এসব শিল্পীর ভিসা বাতিলের আহ্বানও জানিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তখন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওই উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার কোনো প্রস্তাবনাই জমা পড়েনি।

এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, রাজনৈতিক অস্থিরতা চললেও দুই দেশের সাংস্কৃতির অঙ্গণে এখনই বড় ধরনের বাধা তৈরি হচ্ছে না। অবশ্য পাকিস্তানি শিল্পী থাকায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র সহ বেশ কয়েকটি ছবি মুক্তি দিতে বেশ মুশকিলেই পড়তে হবে ভারতীয় নির্মাতাদের। অনেক হল মালিক এসব ছবি প্রদর্শন না করার ঘোষণা দিয়ে রেখেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ