,

এবার পাওলি দামের নায়ক শাকিব খান

shakib-pauli-bg20161014165820বিনোদন ডেস্ক : ওপার বাংলার আলোচিত অভিনেত্রী পাওলি দাম সবসময়ই তার অভিনয় নিয়ে সব মহলেই প্রসংশিত হয়েছেন। তবে অনস্ক্রিনে খোলামেলাভাবে নিজেকে সাহসী উপস্থাপনের জন্য তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার ফ্লাইটে পাওলি দামের ঢাকায় আসার কথা রয়েছে।

সত্তা ছবির একটি গানের শুটিংয়ে অংশ নিতে আসছেন পাওলি দাম। ছবিটির পরিচালক এ খবরটি নিশ্চিত করেছেন। ঢাকায় এসে তিনি আজ বিশ্রাম নিবেন। কাল শনিবার সকালের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পাওলি।

এক সূত্রে জানা গেছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে কক্সবাজারে সত্তা ছবির দুটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং হবে। যে দুটি গানের শুটিং করা হবে তার কোরিওগ্রাফি করবেন মাসুম বাবুল। তাই আজ দুপুরের দিকেই কক্সবাজারের উদ্দেশ্যেই ঢাকা ত্যাগ করছেন ‘সত্তা’ছবির নায়ক শাকিব খান।

শাকিব খান ও পাওলি দাম ছাড়া সত্তা ছবিতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, ডন, শিমুল খানসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। আর এ ছবির সব কটি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, মমতাজ, বাপ্পা মজুমদার, মিলা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে