,

সিনেমা দেখতে পছন্দ নয় কাজলের!

kajolবিনোদন স্কে : বলিউডের সফল যে কয়জন নায়িকা আছেন তার ভেতর কাজন অন্যতম একজন। প্রায় তিন দশক ধরে বলিউডের রুপালি জগতে সাফল্যের সাথে কাজ করছেন তিনি। শেষবার কাজলকে বড় পর্দায় দেখা গিয়েছিলো শাহরুখের সাথে ‘দিলওয়ালে’ সিনেমায়। তার অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ‘কুচ কুচ হোতা হ্যায়’ বক্স অফিসে সুপার ডুপার হিট। এই সিনেমাগুলো চিরদিনের জন্য ভক্তদের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে। সেই সাথে কাজলকেও।

কিন্তু এবার কাজল নিজেই জানালেন, তিনি নাকি সিনেমা দেখতে পছন্দ করেন না! ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলের সেলেব্রিটি চ্যাট শো ভোগ বিএফএফ’-এর একটি পর্বে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই দীর্ঘদিনের বন্ধু মিকি কন্ট্রাক্টর-এর সামনে কাজল এসব কথা বলেন।

কাজল বলেন, “আমি সিনেমা দেখা পছন্দ করিনা। একেবারেই না, আমি সিনেমাখোর নই! আসলে আমার আগ্রহের বিষয় হচ্ছে বই। আমি অনেক বই পড়ি, আমি ভ্যাম্পায়ার, ওয়্যারউলভসসহ এরকম আদিভৌতিক জিনিসগুলো পছন্দ করি।”

তিনি বলেন, “আমি বই পড়ায় বিশ্বাসী। আমি মনে করি বাচ্চাদের অবশ্যই বই পড়া উচিত। তাদের বই পড়া উচিত এই কারণে যে এটি আমাদের কল্পনাশক্তিকে অনেক বাড়িয়ে তোলে। আমি মনে করি এটি আপনাকে একজন ভাল মানুষ হিসাবে গড়ে তুলবে। আপনি অনেক কিছু জানতেও পারবেন। আমার মনে হয় সবার উচিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা