বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জুনকে চুমু খেতে দিলে তবেই ‘দোস্তানা ২’-এ অভিনয়, শর্ত রণবীরের!

বিনোদন ডেস্ক : কত দিনে ছবিটা তৈরি হবে, তার নেই ঠিক! কেন না, করণ জোহর তো ‘দোস্তানা ২’ নিয়ে ট্যাঁ-ফুও করছেন না! ও দিকে শোনা যাচ্ছে কানাঘুষোয়, পরিচালক তরুণ মনসুখানি না কি ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য সেরে ঝাড়া হাত-পা হয়ে গিয়েছেন অনেক দিনই হয়ে গেল! এবার শুধু দুই নায়ক আর এক নায়িকা বাছাই বাকি! তার পরেই করণ জোহর প্রযোজক হিসেবে সায় দিলে শুরু হয়ে যাবে ‘দোস্তানা ২’-এর শুটিং। এবারেও গল্পটা এক- কোনও এক কারণবশত দুই পুরুষের সমকামী যুগল সেজে থাকা!

dostana2_web
আলাদা করে আর না বললেও চলে, ছবির একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছে রণবীর সিংয়ের কাছে। তা, রণবীর আপাতদৃষ্টিতে হলেও একটি সমকামী চরিত্রে অভিনয় করতে রাজি আছেন কি না, সেই প্রশ্নটাই তাঁর দিকে উড়ে এল ‘বেফিকরে’র ট্রেলার মুক্তি উপলক্ষে ডাকা সাংবাদিক সম্মেলনে। এবং, রণবীরের সাফ জবাব- অবশ্যই তিনি রাজি আছেন! কিন্তু, তাঁর একটি শর্ত আছে!
শর্তটা কী? না, ‘দোস্তানা ২’-এ নিতে হবে অর্জুন কাপুরকেও! ”অর্জুন কাপুরকে যদি চুমু খেতে দেওয়া হয়, তাহলেই আমি রাজি আছি”, জানিয়েছেন রণবীর সিং! বক্তব্যের মোদ্দা কথা- একমাত্র অর্জুনের সঙ্গেই তিনি সমকামী চরিত্রে অভিনয়ে স্বচ্ছন্দ বোধ করবেন।
এবং, রণবীরের এই দাবি খুব একটা অস্বাভাবিকও কিছু নয়। তিনি আর অর্জুন কাপুর শুধু ভাল বন্ধুই নন, তাঁরা আত্মীয়তা সূত্রে একে অপরের ভাইও! অতএব, তাঁর সঙ্গেই তো ব্রোম্যান্সে স্বচ্ছন্দ বোধ করবেন তিনি!
তবে, রণবীরের এই কথা শোনার পরে কানাকানি শুরু হয়ে গিয়েছে নিন্দুক-মহলে। তাঁদের দাবি, দুই পুরুষ, যাঁরা কি না আবার ভাইও, শেষে তাঁদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়া দেখতে হবে?

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ