,

আজ জাতিসঙ্ঘ মহাসচিব হচ্ছেন গুতেরেস

 

আন্তর্জাতিক ডেস্ক :জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবার সংস্থার নতুন মহাসচিব হিসেবে অ্যান্টোনিও গুতেরেসকে নিয়োগ দিতে যাচ্ছে।তবে পুর্তগালের সাবেক এ প্রধানমন্ত্রী ও জাতিসঙ্ঘ শরণার্থী প্রধান আগামী পহেলা জানুয়ারির আগ পর্যন্ত বান কি-মুনের কাছ থেকে মহাসচিবের দায়িত্ব নিচ্ছেন না।

160920_117
এদিকে জাতিসঙ্ঘের পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে যাওয়ায় তাকে ঘিরে ইতোমধ্যে সকলের মাঝে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।
জাতিসঙ্ঘ কূটনীতিকরা বলেন, তাদের প্রত্যাশা গুতেরেস জাতিসঙ্ঘের আমূল পরিবর্তন ঘটাবেন এবং তিনি বানের চেয়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
ফরাসি রাষ্ট্রদূত ফ্রাঙ্ককোইস দেলাত্রি বর্তমান বৈশ্বিক ঝড়ো পরিস্থিতিতে গুতেরেসকে ‘সম্ভাব্য সর্বোত্তম দিশারী’ হিসেবে তুলে ধরেন। সংস্কারবাদী হিসেবে তার অনেক প্রশংসাও করেন তিনি।
বিট্রিশ রাষ্ট্রদূত ম্যাথিউ রিক্রফট বলেন, ‘১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পুর্তগালের প্রধানমন্ত্রী এবং ২০০৫ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত শরণার্থী বিষয়ক জাতিসঙ্ঘ হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গুতেরেস এটা বুঝিয়ে দিয়েছেন যে তিনি একজন সংস্কারবাদী।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে