,

রণবীর-ঐশ্বরিয়ার রোমান্সে সেন্সরের বাধা

বিনোদন ডেস্ক : চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং ফাওয়াদ খান অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল।

ranbir-aishwary1476341989

বেশ কয়েকটি বিষয়ে অনেকদিন থেকেই ঝামেলায় রয়েছে সিনেমাটি। এবার ভারতীয় সেন্সর বোর্ডের আপত্তির মুখে পড়েছে সিনেমাটিতে রণবীর-ঐশ্বরিয়ার রোমান্টিক দৃশ্য।

গত বুধবার সিনেমাটি ‘ইউ/এ’ সার্টিফিকেট নিয়ে সেন্সর ছাড়পত্র পায়। তবে সিনেমার তিনটি দৃশ্যে কাঁচি চালিয়েছে বোর্ড। আর এই তিনটি দৃশ্যই রণবীর এবং ঐশ্বরিয়ার রোমান্টিক দৃশ্য।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেন্সর বোর্ডের সামনে সিনেমাটি প্রদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক করণ জোহর। তিনি সেন্সরের সিদ্ধান্তের বিরুদ্ধে তার যুক্তি দেখান। করণ সেন্সরবোর্ডকে জানান, দৃশ্য তিনটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কথাটি আমলে নেয়নি বোর্ড। অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটিতে রণবীর এবং ঐশ্বরিয়ার রোমান্স শুরু থেকেই আলোচনায় ছিল। দৃশ্যটি বাদ পড়ায় স্বাভাবিকভাবেই বিরক্ত করণ।

এর আগে কাশ্মীরের উরিতে হামলার পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সিনেমাটি নিষিদ্ধের দাবি তোলে। এছাড়া অভিনেতা ফাওয়াদ খানকে সিনেমা থেকে বাদ দেওয়ার দাবি করে তারা। এছাড়া সিনেমাটি নিয়ে করণ জোহরের সঙ্গে অজয় দেবগনের সম্পর্কের অবনতি হয়।

অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর। একই দিনে মুক্তি পাচ্ছে অজয় দেবগনের শিবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে