,

টোকিওতে ব্ল্যাকআউট, অন্ধকারে পুরো শহর

tokiyoআন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে ব্ল্যাকআউটের জেরে বুধবার সন্ধ্যার সময় অন্ধকারে ডুবে ছিল ৩ লাখ ৫০ হাজার বাড়ি ও অফিস। কী কারণে এমনটি ঘটেছে, তা এখনো অজানা। যা নিয়ে ক্ষুদ্ধ পুরো টোকিওবাসী। তবে এ ব্ল্যাকআউটের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে বিদ্যুৎ সরবরাহ সংস্থা TEPCO-র পক্ষ থেকে বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মতে, বুধবার সন্ধ্যার দিকে টোকিওর নিজা শহরের একটি সাবস্টেশন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই অন্ধকারে ডুবে যায় পুরো টোকিও শহর। পুলিশ, ভূমি, পরিবহন ও বিদেশ দপ্তরের মতো সরকারি অফিসও এ ব্ল্যাকআউটের শিকার হয়।

ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্ল্যাকআউটের ফলে অনেকে লিফটে আটকে পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। সরকারের পক্ষ থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা