,

আলেপ্পোতে আবারও রুশ বিমান হামলায় নিহত ৫৫

28872-untitled-2আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৫ জন। এদিকে সিরিয়ায় অব্যাহত সংঘাত ও রক্তপাত বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতারসহ বিভিন্ন দেশ।

মানবাধিকার কর্মীরা এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যাপক বিমান হামলা হিসেবে বর্ণনা করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক ব্যক্তি। এদের মধ্যে শিশুরাও রয়েছে।

আলেপ্পোর পূর্বাঞ্চলে সম্প্রতি বিদ্রোহীদের দখলে থাকা বিভিন্ন এলাকা ত্যাগে বেসামরিক নাগরিকদের সুযোগ দিতে বিমান হামলা সাময়িক শিথিল করার আহ্বান জানায় সিরিয়ার কর্তৃপক্ষ। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া তাতে কর্ণপাত না করে বুধবার সেখানে ব্যাপক বিমান চালায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স সফরের পরিকল্পনা বাতিল করার পর আলেপ্পোয় ব্যাপক এ হামলা শুরু করা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে পুতিনের সাক্ষাত করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। সাক্ষাতে সিরিয়ার ব্যাপারে আলোচনা করা হবে প্যারিস এমন কথা জানানোর পর ওই সফর বাতিল করা হয়।

এদিকে মস্কো বেসামরিক লোকদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা বারবার অস্বীকার করে আসছে। তারা বলছে তাদের হামলার লক্ষ্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে