,

নতুন চাকরিতে ডেভিড ক্যামেরন

cameronআন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় আসার পরপরই ন্যাশনাল সিটিজেন সার্ভিস ট্রাস্ট (এনসিএস) গঠন করেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্ষমতা ত্যাগ করার পর কয়েক মাস বেকার সময় কাটানোর পর নিজের গড়া ট্রাস্টেই যোগ দিলেন তিনি। এতে ক্যামেরন কাজ করলেও কোনো অর্থ গ্রহণ করবেন না। অর্থাৎ তিনি কাজ করবেন স্বেচ্ছাসেবী হিসেবে।

এনসিএসটি ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য এনসিএস সামাজিক উন্নয়ন কর্মসূচি-বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১০ সালের মে মাসে এটা গঠন করার ঘোষণা দেন ক্যামেরন। ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এটির। এখন প্রায় দুই লাখ ৭৫ হাজার মানুষ এনসিএস-এর সঙ্গে যুক্ত।

ব্রিটেনের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়ায় চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন। ছয় বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। ক্যামেরন বলেন, রাস্তাঘাটে লোকজন আমাকে দেখেই বলেন, এনসিএসের কারণে তাদের সন্তানেরা কীভাবে উপকৃত হয়েছেন। আমি তরুণদের কাছ থেকে নিয়মিতই চিঠি পাই সেসব তরুণের কাছ থেকে যারা এতে যুক্ত হওয়াটাকে অনেক উপভোগ করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা