বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের রাখাইন প্রদেশে সংঘর্ষ, ৪ সেনাসহ নিহত ১২

 

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের মুসলিম-অধ্যুষিত রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়েছে। এতে চার সেনাসহ ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।

6b959f6a92619320aa152e79d9d80df9-57fe104e6ba8d
মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় ৩০০ মানুষ পিস্তল এবং ধারালো অস্ত্র নিয়ে সৈন্যদের উপর আক্রমণ করে। স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে মঙ্গলবার চারজন সেনা সদস্য এবং একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। এছাড়া ঐ এলাকায় আরো সাতটি মৃতদেহ পাওয়া গেছে। তবে সেই মৃতদেহগুলোর পরিচয় নিশ্চিত করা হয়নি। সব মিলিয়ে মঙ্গলবারের সংঘাতে ১২জন নিহত হয়েছে।

এর আগে গত রবিবার বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সমন্বিত হামলায় নয় পুলিশ সদস্য নিহত হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সম্প্রতি পুলিশের ওপর হামলার জের ধরে রাজ্যে উত্তেজনা বেড়ে যায়। হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে রাজ্যে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। অভিযান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।
সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলছে কারফিউ

এদিকে ইয়াঙ্গুন থেকে বিবিসি’র সংবাদদাতা জানিয়েছেন, রাখাইন প্রদেশে গত কয়েকদিন ধরে সংঘাত চলছে। নিরাপত্তা বাহিনীর উপর সমন্বিত হামলাগুলোর জন্য সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের দায়ী করছে মিয়ানমারের সরকার। তবে বিবিসি’র সংবাদদাতা বলছেন, এসব হামলার জন্য কারা দায়ী সেটি তাদের কাছে পরিষ্কার নয়। কারণ সাংবাদিকদের ঐসব এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

২০১২ সালে রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক ও জাতিগত সহিংসতায় ১০০’র বেশি মানুষ নিহত হয়।

রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার সরকার। সেখানকার সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা মনে করে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশ থেকে সেখানে গেছে। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবার পরও এই বাস্তবতার বদল ঘটেনি। বরং নির্বাচনের আগে-পরে ফাঁস হয়েছে কোদ সু চির মুসলিমবিদ্বেষের নানা দিক। নির্বাচনে তিনি মুসলমানদের প্রার্থী করেননি। ‘রোহিঙ্গা’ পরিচয়টিও অস্বীকার করেন সুচি।

এদিকে রাখাইন রাজ্যে এ সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সবগুলো পক্ষকে সংযম দেখানোর আহবান করেছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ