জেলা পরিষদ নির্বাচনে সদস্য হিসেবে লড়বেন কবির হোসেন আহমেদ
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এ নবীনগর উপজেলার কবির হোসেন আহমেদ সদস্য হিসাবে দেখতে চায় এলাকাবাসী। ব্রাহ্মণ বাড়িয়া জেলা পরিষদে নবীনগর উপজেলা থেকে তিনজন সদস্য পদ লাভ করবে। তাই নবীনগর উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। তারই একটিতে সদস্য পদে লড়তে চান “কবির হোসেন আহমেদ”। নবীনগর পৌরসভা, শিবপুর ইউপি, বিটঘর ইউপি, লাউর ফতেহপুর ইউপি, ইব্রাহিমপুর ইউপি, শ্রীরামপুর ইউপি এবং নবীনগর পশ্চিম এই সাতটির মধ্যে একজন নির্বাচিত সদস্য জেলা পরিষদ সদস্য পদ লাভ করবে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ভোটে। কবির হোসেন আহমেদ একজন সমাজসেবক,শিহ্মানুরাগী এবং রাজনীতিবিদ। দৌলতপুর আলিম সিনিয়র মাদ্রাসার সাবেক ভিপি, বিটঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধাররন সম্পাদক, বর্তমানে নবীনগর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলার ” মুজিব সেনা পরিষদ ” এর সাংগঠনিক সম্পাদক। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালনের পাশাপাশি, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয় এর সার্বিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা, ছাত্র-ছাত্রীদের মেধায় নবীনগর উপজেলার মধ্যে দ্বিতীয় খ্যাতি অর্জনকারী শিক্ষা,প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভে আবার তৃতীয়বারের মত উক্ত হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন। তাই উনাকে যদি জেলা পরিষদে সদস্য হিসাবে মনোনয়ন করেন তাহলে নবীনগরের উক্ত এলাকার আওয়ামীলীগকে ফয়জুর রহমান বাদল এমপি ‘র দিক নির্দেশনায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে এলাকাবাসী মনে করেন। উনি যদি মনোনয়ন নাও পান যিনি দলীয়ভাবে আসুক না কেন তার জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন “কবির হোসেন আহমেদ”।











