বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁদলেন দীপিকা (ভিডিও)

বিনোদন ডেস্ক : কাঁদলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘হতাশা’ প্রসঙ্গে এর আগেও কথা বলেছেন তিনি। সম্প্রতি একই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

 

399839-deepika-padukone
এ সময় দীপিকা তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “দুই বছর আগে আমার পরিবার আমাকে দেখতে এসেছিল। ওরা যখন বাড়ি চলে যাবে, তখন আমি আমার ঘরে একা ছিলাম। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমার মা তখন ঘরে ঢুকে জিজ্ঞাসা করেন- সব ঠিক আছে কিনা। আমি ‘হ্যাঁ’ বলি। মা আবার আমাকে জিজ্ঞাসা করেন, ‘কাজ বা অন্য কিছু নিয়ে চিন্তিত কিনা?’ আমি ‘না’ বলি। মা বারবার আমাকে জিজ্ঞাসা করতে থাকেন। শেষে আমি আর থাকতে পারিনি। কান্নায় ভেঙে পড়ি।’’
এ সব কথা বলতে বলতে স্টেজে কান্নায় ভেঙে পড়েন দীপিকা। তার সেই দুঃসময়ে পাশে থাকার জন্য মাকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার মাকে বলতে চাই- তুমি যদি না থাকতে, আমিও এখানে থাকতাম না। সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমার বোন, বাবা আর বন্ধুদেরও অনেক ধন্যবাদ।’

এর আগে হতাশা প্রসঙ্গে দীপিকা জানিয়েছিলেন, ২০১৩ সালে একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ২০১৪ সালের শুরুর দিকে তার জন্য স্বীকৃতিও পেয়েছিলেন। তখন পর্যন্ত সবই ঠিক ছিল সমস্যা শুরু হয় তারপর। কারণ এরপর ধীরে ধীরে পরিস্থিতি এমন হয় যে, কখনো ভালো অনুভব করতেন কখনো খারাপ। পাশে মানুষ থাকলে মাঝে-মধ্যে ভালো লাগত, আবার কখনো খারাপ লাগত। ঘুম থেকে ওঠার পর প্রায়ই খুব ক্লান্তি অনুভব করতেন। দিনের পর দিন ঘুমিয়ে থাকা ছাড়া তার কিছুই করতে ইচ্ছে করত না বলেও জানান দীপিকা।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ