,

শুধু শরীর আর প্রেম নয়, বাদ যায়নি কিছুই ‘বেফিকরে’ (ভিডিওসহ)

000448befikreবিনোদন ডেস্ক : নো স্ট্রিংস অ্যাটাচড’! বিখ্যাত এই হলিউড ছবির বলিউডিকরণই যেন দেখা গেল যশ রাজের আগামী ছবি ‘বেফিকরে’র ট্রেলারে৷ রণবীর সিং এবং বাণী কাপুরের প্রেম, যৌনতা, আনন্দ, উচ্ছ্বাস, দুষ্টুমি এবং উষ্ণতার দেওয়া-নেওয়া–কিছুই বাদ যায়নি দু’মিনিট চল্লিশ সেকেন্ডের এই ট্রেলারে৷ শুধু বাকি থেকে গেছে একে অপরকে ‘ভালবাসি’ বলাটা! ছবির ট্রেলার বুঝিয়ে দিয়েছে, জেন ওয়াইয়ের কাছে ‘ভালবাসি’ বলা মানে রীতিমতো আনন্দের অবসান এবং যন্ত্রণাকে আহ্বান!

আর তাই ‘ভালবাসি’ বলার পাঠ চুকিয়ে রীতিমতো বেফিকর আনন্দে মেতেছেন রণবীর ও বাণী! গতকাল অর্থাৎ ১০ তারিখ প্যারিসে বেশ অন্য ধাঁচেই মুক্তি পেল যশ রাজ ব্যানারের ছবির এই ট্রেলার৷ ধরম (রণবীর) এবং সায়রা (বাণী)-র সাক্ষাৎ, প্রেম, যৌনতা এবং উন্মাদনা পরতে পরতে ধরা পরেছে ছবির ট্রেলারে৷ শেষ পর্যন্ত এই ফান পিরিয়ডেই আটকে থাকবেন, না অজান্তেই ভালবেসে ফেলবেন একে অপরকে, সেই প্রশ্নই রেখে গেল ‘বেফিকরে’-র ট্রেলার৷

উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত! কারণ চলতি বছর ডিসেম্বর মাসেই মুক্তি পাবে আদিত্য চোপড়ার এই ছবি৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা