,

নবীনগর খারঘরে গণহত্যা দিবস পালিত

1476123092485নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলায় ৭১’ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী  বড়াইল ইউনিয়নে খারঘর গ্রামে ব্যাপক হত্যালিলা চালায়। সেই হত্যালিলায় ঐতিহসিক খারঘর গ্রামের ৪৩ জন আত্মদানকারী এই সব শহীদদের স্মরণে গতকাল খারঘর গণকবর সংলগ্ন মাঠে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজসেবক মুক্তিযোদ্ধা ডা. আলী অজগর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. শাহ্ জিকরুল আহমেদ খোকন।

প্রধান আলোচক ছিলেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান নান্নু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল ইসলাম শাহন, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, আওয়ামী লীগ নেতা এড মহিউদ্দিন আহমেদ জীবন প্রমুখ। পরে মিলাদ মাহফিলে শহীদদের প্রতি শ্রদ্বা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। বিকালে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ পুস্পস্তবক অর্পণ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা