,

রণবীর-বাণীর রোমান্স (ভিডিও)

বিনোদন ডেস্ক : বেফিকর সিনেমার ফার্স্ট লুক থেকে গান, সবখানেই ছিল রণবীর সিং এবং বাণী কাপুরের রোমান্সের আভাস। সিনেমায় এ জুটির ভরপুর রোমান্স দেখবেন, শুরু থেকে দর্শকের এমনটাই প্রত্যাশা।

befekre_top1476168120

গতকাল রাতে প্রকাশিত হয়েছে বেফিকর সিনেমার ট্রেইলার। এতেও দেখা গেছে, রণবীর-বাণীর বন্য রোমান্স। ধরম (রণবীর সিং) এবং সায়রার (বানী কাপুর) প্রেম কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। পরস্পরকে ‘ভালোবাসি’ শব্দটি বলতে চায় না তারা। তাদের বাঁধনহারা প্রেমের বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে ট্রেইলারে।

সিনেমার প্রেক্ষাপট ভালোবাসার শহর খ্যাত প্যারিস এবং এখানে ট্র্যাফিক পুলিশকে চড় দেওয়া থেকে শুরু করে মাঝ রাস্তায় রোমান্স, যে কোনো দুঃসাহসিক কাজ করতেই প্রস্তুত তারা।

১০ অক্টোবর, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারে বিশাল আয়োজনের মধ্যে প্রকাশ করা হয়েছে ট্রেইলারটি। এই সময় সিনেমার কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্যারিস শহরের মেয়র অ্যানে হিডালগো।

রোমান্টিক ঘরানার সিনেমা বেফিকর। সিনেমার শুটিংও করা হচ্ছে ভালোবাসার শহর ফ্রান্সের রাজধানী প্যারিসে। বার্নার্ডো বারটোলুসি পরিচালিত লাস্ট টাঙ্গো ইন প্যারিস সিনেমার ভারতীয় সংস্করণ সিনেমাটি। বেফিকর সিনেমার চিত্রনাট্য, প্রযোজনা এবং পরিচালনা করছেন আদিত্য চোপড়া। চলতি বছরের ৯ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা