,

কুমড়ার বীজের দাম ১২৫০ পাউন্ড! (ভিডিও)

 

আন্তর্জাতিক ডেস্ক : সোনা কিংবা হীরের অলংকার নয় মিষ্টি কুমড়ার একটি বীজের দাম ১২৫০ পাউন্ড (এক লাখ ২২ হাজার ৫০০ টাকা)। কি আকাশ থেকে পড়ছেন?হ্যাঁ সুইজারল্যান্ডের এক নাগরিকের কাছ থেকে যুক্তরাজ্যের গবেষক ম্যাথিউ অলিভার এই দাম দিয়েই একটি কুমড়া বীজ কিনেছেন। হবে নাই বা কেন?

pumpkin1476166696

এই বীজ নেওয়া হয়েছে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী অপর একটি কুমড়া থেকে। আর সেই বীজ থেকেই উৎপন্ন হওয়া কুমড়া ‍যুক্তরাজ্যের সবচেয়ে বড় কুমড়া হিসেবে রেকর্ড গড়েছে।

অলিভার যুক্তরাজ্যের সাদাম্পটনে অনুষ্ঠিত শরৎকালের কুমড়া উৎসবে ৬০৫ কেজি ওজনের এই মিষ্টি কুমড়া প্রদর্শন করেছেন।

এর আগে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী কুমড়া উৎপন্ন করেছিলেন সুইজারল্যান্ডের বেনি মিয়ার ২০১৪ সালে। তার কুমড়ার ওজন হয়েছিল এক হাজার ৫৪ কেজি। তার ওই রেকর্ড এখনো বহাল রয়েছে।

এই কুমড়ার খোলস দিয়ে তৈরি নৌকা চালানো হবে সেদেশের রয়্যাল হর্টিকালচার সোসাইটি গার্ডেন হাইড হলের লেকে। অবশ্য কুমড়ার খোলস দিয়ে নৌকা তৈরি হচ্ছে আরো আগে থেকেই।
তবে এই কুমড়ার আকার যেহেতু অনেক বড়। সুতরাং এটি দিয়ে তৈরি নৌকাও হবে বেশ বড় আকৃতির। তাই বেশ আগ্রহ তৈরি হয়েছে এই কুমড়া নিয়ে।

যুক্তরাজ্যের অ্যাসেক্স কাউন্টির উদ্যানবিদ্যাবিষয়ক গবেষক ম্যাথিউ অলিভার এই মিষ্টি কুমড়ার চাষ করেছেন।

রয়্যাল হর্টিকালচার সোসাইটির একজন মুখপাত্র জানিয়েছেন, বিশাল আকৃতির কুমড়াগুলো রান্নার জন্য পরিচিত নয়। এই কারণে এই কুমড়ার খোলস দিয়ে একটি অস্থায়ী নৌকা তৈরি করা হবে। অলিভার ওই নৌকা রয়্যাল হর্টিকালচার সোসাইটি গার্ডেন হাইড হলের লেকে ভাসাবেন।

তিনি আরো জানান, একটি বীজ এক হাজার ২৫০ পাউন্ড দিয়ে কিনেছিলেন অলিভার। এরপর মধ্য এপ্রিলে বীজ বপন করেছিলেন।

অলিভার বলেন, আমি খুবই খুশি। কিন্তু আমি নিশ্চিত নই যে আবারও এমন কিছু করতে পারব।

অলিভার দক্ষিণ উডহাম ফেরারসের নিকটবর্তী রয়্যাল হর্টিকালচার সোসাইটি গার্ডেন হাইড হলে গবেষণা করেন।

https://youtu.be/RmPAUK7KW2A

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে