,

নোবেল পুরস্কারের অর্থ দান করবেন সান্তোস

 

নিজস্ব প্রতিবেদক : কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, তিনি তার নোবেল শান্তি পুরস্কারের অর্থ ৫২ বছর ধরে চলা বিদ্রোহে ক্ষতিগ্রস্তদের মাঝে দান করবেন। রবিবার বোগোটা শহরে গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য আয়োজিত ধর্মীয় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ ঘাষণা দেন।সান্তোস বলেন, গত রাতে পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে নোবেল পুরস্কার জয়ের অর্থ তিনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

image-1467

 

নোবেলে শান্তি পুরস্কার হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট পাবেন একটি স্বর্ণপদক, সনদ ও প্রায় ৯ লাখ ৩২ হাজার ডলারের চেক। এ অর্থের পুরোটাই দান করবেন বলে ঘোষণা দেন সান্তোস। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোয় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

গত মাসে কলম্বিয়ার প্রধান বিদ্রোহী দল ফার্কের সাথে শান্তিচুক্তিতে অবদান রাখার জন্য শুক্রবার নোবেল কমিটি শান্তি পুরস্কারের জন্য সান্তোসের নাম ঘোষণা করে। যদিও ফার্কের সাথে শান্তিচুক্তিটি প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ, এটি রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন সান্তোস।

১৯৬৪ সালে কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের লড়াই শুরু হয়। বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি এই লড়াইয়ে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা