,

জিতলে সিরিয়ায় স্থলসেনা পাঠাবো না : হিলারি

100412helariআন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে জয়লাভ করলে প্রেসিডেন্ট হিসেবে সিরিয়ায় কোনো মার্কিন স্থলসেনা পাঠাবেন না বলে জানালেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় বিতর্কে অংশ নিয়ে এ মন্তব্যের কথা জানান হিলারি। আজ সোমবার সকালে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি বিতর্ক শুরু করেন।

এদিন দর্শকের প্রশ্নের উত্তর ভিত্তিক এই বিতর্কের শুরুতেই উঠে আসে ট্রাম্পের যৌনতা ও নারীর প্রতি অবমাননার বিষয়গুলো। এরপর একে একে উঠে আসতে থাকে বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি হিলারি কি করে মেনে নিয়েছিলেন? হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি, ডনাল্ড ট্রাম্পের ট্যাক্স ফাঁকিসহ নানা প্রসঙ্গ।

বিতর্কের জন্য দুই প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণার কাজও কমিয়ে এনেছেন। ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রথম বিতর্কের জয় ধরে রাখার চেষ্টা করবেন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে তার নড়বড়ে অবস্থান থেকে উন্নতি করতে চান। এই বিতর্কে জয়ের মাধ্যমে তিনি তার জনপ্রিয়তা বাড়াতে চান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে