বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিতলে হিলারিকে জেলে পাঠাবো: ট্রাম্প

100057tramp_kalerkantho_picআন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে জিতলে ডেমোক্রেট প্রার্থী হিলারিকে জেলে পাঠানোর ঘোষণা দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত বিতর্কের এ পর্যায়ে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্বাচনে জিতলে তিনি তার আইনজীবীকে হিলারির বিষয়ে তদন্ত করতে বলবেন। যে কাজ করে মানুষ জেলে যায় তার অনেক কিছুই হিলারিও করেন বলে দাবি করেন ট্রাম্প। ফলে হিলারিকেও কারাগারে জেতে হবে বলে জানান ট্রাম্প। আজ সোমবার সকালে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি বিতর্ক শুরু করেন।

এদিন দর্শকের প্রশ্নের উত্তর ভিত্তিক এই বিতর্কের শুরুতেই উঠে আসে ট্রাম্পের যৌনতা ও নারীর প্রতি অবমাননার বিষয়গুলো। এরপর একে একে উঠে আসতে থাকে বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি হিলারি কি করে মেনে নিয়েছিলেন? হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি, ডনাল্ড ট্রাম্পের ট্যাক্স ফাঁকিসহ নানা প্রসঙ্গ।

বিতর্কের জন্য দুই প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণার কাজও কমিয়ে এনেছেন। ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রথম বিতর্কের জয় ধরে রাখার চেষ্টা করবেন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে তার নড়বড়ে অবস্থান থেকে উন্নতি করতে চান। এই বিতর্কে জয়ের মাধ্যমে তিনি তার জনপ্রিয়তা বাড়াতে চান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ