নবীনগর গণহত্যা দিবস আজ
আমিরজাদা চৌধুরী ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খারঘর গণহত্যা দিবস আজ ১০ অক্টোবর সোমবার। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনী উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে ঢুকে ৪৩ জন নারী পুরুষকে হত্যা করে। এর মধ্যে ২৩ জনকে ওই গ্রামেই দাফন করা হয়।
খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি পালনে কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গণকবরে ফুলেল শ্রদ্ধা, মিলাদ ও স্মরণ সভা। ২০০১ সাল থেকে নবীনগরে দিবসটি পালন করা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, খারঘর গ্রাম অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বিধায় মুক্তিযুদ্ধের সময় ওই এলাকাটি মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষের নিরাপদ আশ্রয়স্থল ছিল।
এখানে হানাদারদের আক্রমনের ভয় ছিল না। কিন্তু বিষয়টি জেনে গিয়ে গণহত্যা চালায় পাকবাহিনী।











