,

আয়কর পরিশোধে শীর্ষে সালমান খান

photo-1476007548বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের মধ্যে তো প্রতিযোগিতার অন্ত নেই। ফ্যান-ফলোয়ার, ছবির সাফল্য, পুরস্কার জেতা থেকে শুরু করে সামান্য খুঁটিনাটি বিষয়গুলোতেও এগিয়ে থাকতে চান তাঁরা। তাহলে আয়কর পরিশোধের প্রতিযোগিতার দৌড়ে তারা পিছিয়ে থাকবেন কেন?

এই তারকারা বছর শেষে লাভ-ক্ষতির হিসাব মিলিয়ে তাদের আয়ের একটি অংশ কর হিসেবে পরিশোধ করেন। মিডিয়ার কল্যাণে এগুলো বেশ ফলাওভাবে প্রচারও করা হয়। আর ভক্তরাও মুখিয়ে থাকেন তাঁদের পছন্দের তারকাকে শীর্ষ স্থানে দেখতে। এ অর্থবছরে বলিউড অভিনেতাদের আয়কর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

সালমানভক্তরা জেনে খুশি হবেন, এখনো পর্যন্ত এ তালিকার শীর্ষে আছেন তাঁদের বলিউড ভাইজান সালমান খান। ১৬ কোটি রুপি অগ্রিম কর প্রদান করে তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন তিনি। সালমানের পরই ১১ কোটি রুপি পরিশোধ করে দ্বিতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার। গেল বছর ১৮ কোটি টাকা কর দিয়ে শীর্ষস্থানে কিন্তু ছিলেন অক্ষয়ই। এর পরই যথাক্রমে ১০ কোটি ও ৭ দশমিক ৮ কোটি টাকা কর দিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন হৃতিক রোশন ও রণবীর কাপুর।

এর পরের নামটি শুনলে হয়তো একটু অবাক হতেই হবে। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে টপকে তালিকার পঞ্চম স্থানটি দখল করেছে কৌতুক অভিনেতা কপিল শর্মা। এ বছরই কাপিলের ‘কিস কিস সে পেয়ার কারু’ ছবি মুক্তি পায়। তার আয়করের পরিমাণ ছয় কোটি রুপির একটু বেশি। আর আয়কর বিভাগকে আমির দিয়েছেন ৩ দশমিক ৭ কোটি রুপি।

তবে অনেক অভিনেতারই করের পরিমাণ এখনো প্রকাশ করেনি ভারতের আয়কর বিভাগ। এর মধ্যে রয়েছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারা। তাই এঁদের করের পরিমাণটা জানার পর হয়তো তালিকায় কিছুটা ওঠানামা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা