,

সিরিয়ায় ২৪ ঘণ্টায় ৩৮ আইএস জঙ্গি নিহত: তুরস্কের সেনাবাহিনী

 
আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট ও তুরস্কের আলাদা বিমান হামলায় ২৪ ঘণ্টায় ৩৮ জন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে তুর্কি সেনাবাহিনী। রবিবার তুরস্কের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমন দাবি করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

fb7ea0a6e1ad83ec05ee723a675ead73-57fa34e135846
গত আগস্টের শেষের দিকে তুর্কি ট্যাংক ও বিমান হামলার সহায়তা নিয়ে আইএসের শক্ত ঘাঁটি বলে বিবেচিত দাবিকে অভিযান শুরু করে সিরিয়ার বিদ্রোহীরা। রবিবার তুরস্কের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দাবিকের তিন কিলোমিটার পূর্বে বিদ্রোহী নিয়ন্ত্রিত আখতারিন ও তুর্কমেন বারেহ গ্রামে প্রবেশের চেষ্টা করার সময় ১৪ জন আইএস জঙ্গি নিহত হয়। একই এলাকাগুলোতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আরও ১৭ জন আইএস জঙ্গি নিহত হওয়ার কথাও জানানো হয়।
অবশ্য, তুর্কি সেনাবাহিনীর এ তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। শনিবার সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তুর্কি সীমানার কাছে পাল্টা হামলা চালিয়ে আইএস সদস্যরা ওই গ্রামগুলো দখল করেছে।
রবিবার সকালে আইএস ঘাঁটি লক্ষ্য করে তুর্কি বিমান হামলায় সাত জঙ্গি নিহত এবং পাঁচটি ভবন ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। আইএসবিরোধী লড়াইয়ে দুই সিরীয় বিদ্রোহী নিহত এবং ১৯ জন আহত হওয়ার খবরও জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা