,

‘নগ্ন দৃশ্যে অভিনয় করতে চাই’

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন। সম্প্রতি ‘মির্জিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন তিনি।বলি দুনিয়ায় পা রাখতে না রাখতেই নগ্ন দৃশ্যে অভিনয়ের ঘোষণা দিলেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

hawrsa1476006465

‘মির্জিয়া’ সিনেমার মুক্তি উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন হর্ষবর্ধন। এ সময় হর্ষবর্ধন বলেন, ‘আমি পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করতে চাই। আমরা শিল্পী। সর্বোত্তম উপায়ে আমাদের গল্প বলা প্রয়োজন। আমি যদি নির্যাতিত কোনো লোকের চরিত্রে অভিনয় করি, সেখানে যদি নগ্ন হই তবে তা গল্পের প্রয়োজনে হব। কারণ ওই অঞ্চলে মানুষকে ওইভাবে অত্যাচার করা হয়।’

বলিউডে পা রেখেই হর্ষবর্ধনের এমন বক্তব্যে অনেকেই অবাক হয়েছেন। এ নিয়ে কিছুটা কানাঘোষাও চলছে বলিপাড়ায়। তবে বাবা অনিল কাপুর এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য দেননি।

‘মির্জিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো দুই তারকা সন্তান-অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন এবং অভিনেত্রী তানভি আজমির ভাতিজি সাইয়ামি খেরের। সিনেমায় এই জুটির অন্তরঙ্গ রসায়ন দেখতে পাবেন দর্শক।

রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এ সিনেমার গল্প সম্পূর্ণ অন্য একসময়ের। এতে হর্ষবর্ধন ও সাইয়ামি দুজনই কোনো রাজ্যের যোদ্ধা। এছাড়া দেখানো হয়েছে তাদের রসায়ন। ‘মির্জিয়া’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন গুলজার। সিনেমায় হর্ষবর্ধন এবং সাইয়ামি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ওমপুরী, আর্ট মালিক এবং কে কে রাইনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে