বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএস’র এক-চতুর্থাংশের বেশি এলাকা বেদখল

is_bdpratidinতথাকথিত ইসলামিক স্টেট তাদের নিয়ন্ত্রণে থাকা এক-চতুর্থাংশেরও বেশি এলাকায় নিজেদের কর্তৃত্ব হারিয়েছে। এক সময় এসব অঞ্চল তাদের অধীনে থাকলেও এখন আর সেই অবস্থা নেই। এসব অঞ্চল এখন আইএস এর বেদখল হয়ে গেছে। নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা আইএইচএস জানিয়েছে,  ‘২০১৫ সালের জানুয়ারিতে জঙ্গিগোষ্ঠিটির যে এলাকা নিয়ন্ত্রণ করছিল সেটি ২৮ শতাংশ কমে এসেছে।’ খবর বিবিসি এর।

জানা যায়, এ বছরের প্রথম নয় মাসে আইএসের এলাকা ৭৮,০০০ কিলোমিটার জুড়ে ছিল। কিন্তু এখন সেখান থেকে কমে বর্তমানে এলাকার পরিমাণ দাড়িয়েছে ৬৫,০০০ কিলোমিটারে।

আইএইচএস বলছে, ‘গত তিন মাসে আইএসের ক্ষতির পরিমাণ কমে এসেছে। জুলাই মাস থেকে মাত্র ২,৮০০ কিলোমিটার হারিয়েছে আইএস।। রাশিয়া আইএস লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা কমিয়ে দেয়ার পর থেকেই এই ধীরগতি লক্ষ্য করা যায়’।

এ বছরের শুরুতে রুশ বিমান হামলার ২৬ শতাংশ ছিল আইএসের বিরুদ্ধে, তবে বছরের মাঝামাঝিতে এটি নেমে আসে ১৭ শতাংশে।

এদিকে আইএইচএসের প্রধান রাশিয়া বিশ্লেষক অ্যালেক্স ককচারভ বলেন, ‘আসাদ সরকারকে সামরিক সাহায্য দেয়াকেই রাশিয়া প্রাধান্য দিচ্ছে এবং সম্ভবত তারা চাইছে সিরিয়ার গৃহযুদ্ধকে কয়েক পক্ষের যুদ্ধ থেকে রূপান্তর করে সিরিয়া সরকার এবং জিহাদি গোষ্ঠিগুলোর মধ্যে একটি যুদ্ধে পরিণত করতে। যার ফলে দেশটির বিরোধীপক্ষের প্রতি যে আন্তর্জাতিক সমর্থন রয়েছে তাকে খাটো করা হচ্ছে’।

তারপরও আইএসের যে ক্ষতি হয়েছে তা উল্লেখযোগ্য হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। জঙ্গিগোষ্ঠিটিকে তুর্কি সীমান্ত থেকে ১০ কিলোমিটার দুরে ঠেলে দেয়া হয়েছে এবং ইরাকি বাহিনী কায়ারাহ বিমানঘাঁটি পুনর্দখল করেছে।

এ মাসের শেষদিকে ইরাকে আইএসের শক্ত ঘাঁটি মসুলে একটি আক্রমণ শুরু হবার কথা রয়েছে। সেই হামলা যদি সফল হয়, তবে সেটি হবে গোষ্ঠিটির জন্য বড় একটি ধাক্কা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ