বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক ১১ কিলোমিটার যেন মরণ ফাদঁ

1475901767261বিশেষ প্রতিনিধি : দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন জায়গায় জায়গায় পিচ-খোয়া উঠে গেছে। কোথাও পিচের চিহ্নমাত্র নেই। কোথাও ছোট, কোথাও বড় গর্ত। তাতে বৃষ্টির পানি জমে যেন ডোবায় পরিণত হয়েছে। নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের ১১ কিলোমিটারজুড়ে এ অবস্থা। এবড়োখেবড়ো এ সড়কে হেলেদুলে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
সড়ক ও জনপথ (সওজ) এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কটি ১৭ কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট প্রশস্ত। এর মধ্যে নবীনগর থেকে মালাই বাঙ্গারা পর্যন্ত ১১ কিলোমিটার পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কোম্পানীগঞ্জ থেকে গাজীরহাট পর্যন্ত ৬ কিলোমিটার পড়েছে কুমিল্লায়। নবীনগর সদর থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় যাওয়ার একমাত্র
সড়ক এটি। ফলে সারাক্ষণই এ সড়কে যানবাহনের চাপ থাকে। প্রতিদিন বাস-ট্রাক-অটোরিকশাসহ দুই হাজারের বেশি যানবাহন চলে। কিন্তু সড়কটিতে সংস্কার নেই পাঁচ-ছয়বছর ধরে।

জানতে চাইলে সওজের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমির হোসেন প্রথম আলোকে বলেন, গত বছরের ডিসেম্বরে ৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
তবে সওজ সূত্র জানায়, এখন পর্যন্ত কেবল কুমিল্লা অংশের ছয় কিলোমিটারে সংস্কারকাজ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া অংশে রাস্তার দুপাশে মাটি ফেলে সড়কটি ১৮ ফুটে উন্নীত করা হয়েছে মাত্র। বিটুমিনের কোনো কাজ হয়নি। ফলে এ অংশের ১১ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
৭ অক্টোবর সরেজমিনে দেখা যায়, নবীনগর সদর থেকে মালাই বাঙ্গরা পর্যন্ত সড়কজুড়ে ছোট-বড় গর্ত ও খানাখন্দ। তাতে পানি জমে ডোবায় পরিণত হয়েছে। ইব্রাহিমপুর, বাঁশবাজার, এতিমপাড়া, পালবাড়ি, সোহাতামোড়, ভোলাচং, নারায়ণপুর ইদগাহ, আলিয়াবাদ বাজার, কোনাঘাট, বটতলি, জিনোদপুর, লাউরফতেহপুর, উত্তর বাঙ্গরা ও বাঙ্গরা এলাকার অবস্থা বেশি খারাপ। সড়কের ২৫ থেকে ৩০টি স্থানে খোয়া উঠে গেছে। রাস্তা এবড়োখেবড়ো হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঝুঁকি এড়াতে দুপাশের মাটি ফেলা অংশ বেশি ব্যবহার করছে যানগুলো। ১১ কিলোমিটার সড়কের কোথাও সংস্কার চলমান দেখা যায়নি।
সিএনজিচালিত অটোরিকশাচালক জিয়া হোসেন বলেন, রাস্তার বেহাল দশার কারণে মাঝেমধ্যেই গাড়ির চাকা খুলে যায়, চেসিস ও অ্যাক্সেল ভেঙে যায়। ব্যবসায়ী হুমায়ুন কবীর বলেন, পাঁচ-ছয় বছর ধরেই রাস্তার এই বেহাল দশা। সড়কের ওপরে ছোট-বড় যেসব ডোবা তৈরি হয়েছে, সেখানে মাছ চাষ করা যাবে। কাদার যন্ত্রণা তো আছেই।
জজ মিয়া ও তাহের মিয়াসহ ১৫-২০ জন যাত্রী বলেন, এ রাস্তায় চলতে খুবই কষ্ট হয়। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীসহ রোগীদের ও বয়স্ক ব্যক্তিদের ভোগান্তিতে পড়তে হয়।
সড়কটির সংস্কারকাজের দায়িত্ব পাওয়া কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান বিল্ডার্স অ্যান্ড হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পাখি মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ বলেন, প্রায় ১০ কোটি টাকার সংস্কার শুরু হয়েছে। তবে কাজ হয়েছে সামান্যই। কয়েক দিন রাস্তার দুপাশে মাটি এবং কিছু ভাঙা অংশে সুরকি ফেলা হয়েছে। কোথাও কার্পেটিং না করেই হঠাৎ অদৃশ্য কারণে কাজ বন্ধ হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ