বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় আর ‘সম্পদ’ দেখাবেন না কিম!

27-1411798961বিনোদন ডেস্ক : নিজেই ভেবে দেখুন না, আপনি বুক ফুলিয়ে আপনার মূল্যবান সম্পদের ছবি দিলেন সোশ্যাল নেটওয়ার্কে। তার পর এল দুষ্কৃতিরা। হাত-পা পিছমোড়া করে বেঁধে লুটে নিয়ে গেল সব! তার পরে আপনিও কি ঠিক এই প্রতিজ্ঞাই করবেন না? যেমনটা এখন করেছেন কিম কার্দাশিয়ান?

দিন কয়েক আগেই খবর এসেছিল, প্যারিসে এক হোটেলের ঘরে দুষ্কৃতিদের হাতে পড়েছিলেন দুনিয়া-কাঁপানো ডাকসাইটে এই যৌনপ্রতিমা। দুষ্কৃতিরা তাঁর হাত-পা বেঁধে দেয়, বন্দুকের ডগায় লুট করে নেয় প্রায় ১ কোটি টাকার গহনাগাটি এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র! পুলিশ এখনো সেই দুষ্কৃতিদের খুঁজছে। এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি, পাশাপাশি হদিশ মেলেনি লুট হওয়া গহনারও!

তার পরেই প্রতিজ্ঞা করেছেন কিম- আর কোনোদিন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত সম্পদের ছবি পোস্ট করবেন না। কেন না জানা গেছে, এর আগে সোশ্যাল মিডিয়ায় কিমের পোস্ট করা এক হিরের আংটি দেখে তার খোঁজেই এসেছিল দুষ্কৃতীরা!
যাই হোক, কিম তো এখন রয়েছেন নিদারুণ মনোকষ্টে! সেই হিরের আংটি না-ই বা হল হাতছাড়া, যা গেছে তার দামও তো বড় কম নয়! তবে সুখের কথা, শুভার্থীরা রয়েছেন কিমের পাশেই! যেমন, পর্নহাব সংস্থার কর্ণধার কোরি প্রাইস। তিনি ওই সংস্থার তরফ থেকে ৫০,০০০ ডলারের পুরস্কারমূল্যও ঘোষণা করেছেন। শর্ত তো একটাই- যিনিই ওই দুষ্কৃতিদের খোঁজ দিতে পারবেন, তিনিই পাবেন এই বিপুল অঙ্কের পুরস্কার!

‘কিম আমাদের পরিবারের মেয়ে! ওঁর এই দুঃখের দিনে আমরা যদি পাশে না থাকি, তাহলে কে থাকবে’, জানিয়েছেন কোরি প্রাইস! সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ