,

প্রথমবারের মতো বুবলি!

shobnom-bublyবিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মঞ্চে নাচতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি। শনিবার হিরো খোঁজার আয়োজন ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’র গ্র্যান্ড ফিনালের এ অনুষ্ঠানটিতে পারফর্ম করবেন তিনি।

ইতিমধ্যে অনুষ্ঠানটিতে পারফর্ম করার সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন এ নায়িকা।

শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে জমকালো এ আয়োজনটি।

shobnom-bubly-2জানা গেছে, সম্প্রতি বুবলি অভিনীত ছবি বসগিরি’র বুবলি বুবলি বুবলি শিরোনামের গানটিতে নাচবে তিনি। আর এতে তার সঙ্গে পারফর্ম করবেন প্রতিযোগিতায় অংশ নেয়া হিরো তন্ময়।

প্রথমবারের মতো সরসরি কোনো মঞ্চে নাচতে যাওয়া বুবলি ব্যাপারে বেশ উচ্ছ্বসিত । এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতো বড় আয়োজনে দর্শকদের সামনে নাচতে যাওয়া এটিই আমার প্রথম অনুষ্ঠান। এটি নিয়ে দারুন উচ্ছ্বসিত আমি। আশা করি দর্শকরা অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।’

জমকালো এ অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করবেন ঈগলস ডান্স গ্রুপের কর্ণধার তানজিল আলম।

বুবলি ছাড়াও হিরো বাছাইয়ের এ চূড়ান্ত অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, মডেলকন্যা তানজিন তিশা, টয়া, শাহতাজ শোবিজ অঙ্গনের অনেকেই। অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আই’তে প্রচার করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা