বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে পুতিনের বিশাল ব্যানার, তদন্তে পুলিশ

123147putinআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবির নিচে ‘পিসমেকার’ লেখা একটি বিশাল ব্যানার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহ্যাটন সেতুতে ঝুলানো দেখা গেছে।
বৃহস্পতিবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহ্যাটন ও ব্রুকলিনের মধ্যে সংযোগকারী সেতুটিতে ব্যানারটি ঝুলিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। এতে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট তার দেশের পতাকার সামনে দাঁড়িয়ে আছেন।
সেতুতে ঝুলানো ব্যানারটির ছবি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে ঝুলানোর কিছুক্ষণ পর পুলিশ কর্মকর্তারা ব্যানারটি সরিয়ে নেন।
ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উত্তেজনা উচ্চ পর্যায়ে রয়েছে।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ‘পুতিন’ একটি ইস্যু হয়ে উঠেছেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পুতিনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়েও ‘যোগ্য’ নেতা বলার পর থেকে প্রার্থীদের বিতর্কেও ‘পুতিন’ প্রসঙ্গ হয়ে উঠেছেন।
ডেমোক্রেটিক পার্টির সার্ভার সাইবার হামলার শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া নাক গলাচ্ছে বলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
অপরদিকে সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়েও রাশিয়া-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্য রূপ নিচ্ছে। গত মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় শুরু হওয়া একটি যুদ্ধবিরতি ভেঙে পড়ার পরে একে অপরকে দোষারোপ করে। এর জেরে সিরিয়ার জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে সমন্বিত বিমান হামলা চালানো বিষয়ে দুপক্ষের আলোচনা স্থগিত করে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ