,

যে কোনও সময় ভারতের বিমানবন্দরগুলোতে জঙ্গি হামলা!

high-alert-on-airports-exceptsআন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে হামলা চালাতে পারে জঙ্গিরা। এমনই আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেই কারণেই বিমানবন্দরগুলিতে জারি করা হলো হাই অ্যালার্ট। রাজধানী দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ বাদে পশ্চিম ভারতের বিমানবন্দরগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা। বাড়ানো হয়েছে নিরাপত্তাও।

জানা গেছে, মুম্বাই, জয়পুর, আহমেদাবাদ, দিল্লি ও হায়দরাবাদ বিমানবন্দরে যে কোনও সময় হামলা চালাতে পারে সশস্ত্র জঙ্গিরা। সেকারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর এলাকা।

CISF-র মহানির্দেশক ও পি সিং জানিয়েছেন, দেশের জনবহুল ও গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারি হয়েছে। আধিকারিকরা জানাচ্ছেন, বিমানসংস্থাগুলিকেও সচেতন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। CISF-র ওই শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, একটি বিশেষ বৈঠকে বিমানবন্দরগুলিতে সতর্কতা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারির পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে বোম্ব স্কোয়্যাড ও কমান্ডো বাহিনীকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা