,

ব্যস্ততার মধ্যে দিন কাটছে নুসরাত ফারিয়ার

nusratবিনোদন প্রতিবেদক : সুস্থ হয়েই শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা নূসরাত ফারিয়া। রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউসে গেল সপ্তাহে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার শুটিং করেছেন তিনি। ছবিটির শেষ লটের কাজ চলছে। এতে নূসরাত ফারিয়া অভিনয় করছেন মারিয়া চরিত্রে। মারিয়া লন্ডনে বসবাসরত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে নূসরাত ফারিয়া বলেন, ‘এর আগে আমি তিনটি সিনেমাতে অভিনয় করেছি। তিনটিই দেশের বাইরের পরিচালক ছিলেন এবং আমার বিপরীতে দেশের বাইরের নায়ক ছিলেন। এবারই প্রথম আমি আমার দেশের গুণী নির্মাতা জাকির হোসেন রাজু স্যার এবং নায়ক আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছি। রাজু স্যারের কাজের স্টাইল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব ধরে ধরে কাজ করেন। অভিনয়ে অনেক কিছুই শেখার আছে স্যারের কাছে। অন্যদিকে শুভর সঙ্গে এর আগে আমি একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সিনেমাতে এবারই প্রথম। আমাদের দুজনের রসায়ন দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে বলেই মনে করছি আমি।’

‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। নূসরাত ফারিয়া অভিনীত প্রথম সিনেমা ছিল ‘আশিকি’। এরপর তিনি ‘হিরো ৪২০’ ও ‘বাদশা’ সিনেমাতে অভিনয় করেন। এরমধ্যে জিত্-এর বিপরীতে ‘বাদশা’ সিনেমাটি বেশি দর্শকপ্রিয়তা পায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে