,

নেপালী বিশেষজ্ঞের দাবি : সার্ক থেকে ভারতকে বাদ দিলে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে

nepal-and-india-relation1-57f5c66da7a946-37352529-550x389ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুর্নগঠনের পরামর্শ দিয়েছেন নেপালের এক বিশেষজ্ঞ। নেপাল পুলিশের সাবেক আইজি ও বর্তমান নেপাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির নেতা ধুরবা বাহাদুর প্রধান বলেছেন, সার্কের ছোট দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলংকার সঙ্গে ভারতের আচরণ প্রভুর মতো। ভারতের কারণে সার্ক কার্যকর হচ্ছে না। তাই ভারতকে বাদ রেখে সার্ক পুনরায় গঠন করতে হবে।
নেপালী ভাষার দৈনিক ‘অন্নপ্ররাম পোষ্ট’ এর এক কলামে ধুরবা বাহাদুর এই দাবি জানিয়েছেন। ‘ভারত কেমন প্রতিবেশি’ শিরোনামে লেখা ওই কলামে তিনি লিখেছেন, পাকিস্তান-ভারত দ্বন্দ্ব মানেই দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বন্দ্ব। বর্তমানে যে দ্বন্দ্ব চলছে তাতে ভারত বেশি দায়ী। কারণ কাশ্মীরের জনগনের উপর দীর্ঘদিন ধরে ভারত নির্যাতন করে আসছে। সেই নির্যাতনকে ধামাচাপা দিতে এই পরিস্থিতির সৃষ্টি করেছে ভারত।
কলামে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে চায়। কিন্তু তাদের মানষিকতা নি¤œমানের হওয়ায় তারা আঞ্চলিক যুদ্ধে লিপ্ত রয়েছে। তাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি ফেরাতে ভারতকে সার্ক থেকে বাদ দিতে হবে। আর এটা হলেই কেবল সার্ক কার্যকর আঞ্চলিক সংস্থা হিসেবে পরিনত হবে এবং এ অঞ্চলে শান্তি ফিরে আসবে।
চীনপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির এই নেতা তার কলামে লিখেছেন, ভারত প্রতিবেশিদের প্রতি প্রভুর মতো আচরণ করে। তার কথা মতো না চললে সে দেশের উপর খড়গ নেমে আসে। এর প্রমাণ নেপাল। নেপালি জনগন সংবিধানের পক্ষে অবস্থান করা কারণে গত প্রায় এক বছর ধরে অবরোধ দিয়ে রেখেছে।
কলামে বলা হয়, ভুটানের সবকিছু নিয়ন্ত্রণ করে ভারত। একাত্তরে মুজিবনগর সরকার থেকে শুরু করে আজ পর্যন্ত যত সরকার বাংলাদেশে এসেছে তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে ভারত। শ্রীলঙ্কার রাজনীতিও হস্তক্ষেপ করে তারা। মালদ্বীপেও তাদের খবরদারি। এ কারণে ভারতকে বাদ দিয়ে সার্ক গঠন হলে এ অঞ্চলে শান্তি ফিরবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা