,

‘রাণীর খোলস ছেড়ে বেরুতে পারিনি’

news-image

 

বিনোদন ডেস্ক : বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ‘জুলিয়াস সিজার’ এবং ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’ নাটক অবলম্বনে নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন ‘জুলফিকার’ শিরোনামের সিনেমাটি। এতে রাণী ক্লিওপেট্রার চরিত্রটি রূপায়ন করেছেন কলকাতার নুসরাত জাহান। সিনেমার কাজ শেষ হওয়ার পরও রাণীর খোলস ছেড়ে বেরুতে পারছেন না এ অভিনেত্রী।

এমন একটি চরিত্র রূপায়ন করা মোটেও সহজ বিষয় নয়। আর তা অকপটেও স্বীকার করেছেন নুসরাত। পূজায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নুসরাত।

তার চরিত্র প্রসঙ্গে নুসরাত বলেন, ‘যে কোনো অভিনেত্রীর স্বপ্ন ক্লিওপেট্রার মতো চরিত্রে অভিনয় করা। এই চরিত্রটি করতে পেরে আমি খুবই খুশি। এতে রাণী আত্মবিশ্বাসী, প্রচণ্ড উচ্চাকাঙ্খী, জীবনে যা চায় তার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারেন। অনেকটা উন্মাদও। কিন্তু কোথাও অনুভূতিপ্রবণও বটে।’

তিনি আরো বলেন, ‘আমি পরিচালকের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলাম। আমি জানতাম চরিত্রের জন্য ও আমার সেরাটা বের করে আনবে। তবে চরিত্রটির জন্য প্রচণ্ড খাটতে হয়েছে। সিনেমার কাজ শেষ হওয়ার পরও মনে হচ্ছে- রাণীর খোলস ছেড়ে বেরুতে পারিনি।’

নুসরাত ছাড়াও এতে আরো অভিনয় করেছেন- প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ, যীশু, পরমব্রতসহ আরো অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে