,

কাশ্মীরে সেনা ঘাঁটিতে ফের জঙ্গি হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক :ভারত শাসিত কাশ্মীরের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে জঙ্গিরা। বৃহস্পতিবার ভোরে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারাতে ৩০ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া ভারতীয় সেনার পক্ষ থেকেও। দুই পক্ষের ২০ মিনিট ব্যাপী গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে।সেনা সূত্রে খবর, এদিন ভোর ৫টার দিকে সেনা ঘাঁটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গোলাবর্ষণ শুরু করে জঙ্গিরা। এরপরই সতর্ক হয়ে যায় সেনারাও। এরপর সকাল সাড়ে ৬টার দিকে ফের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।

155086_1

হামলার পরই জঙ্গিদের খোঁজে জোর অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাকে। যদিও সেনাবাহিনীার পক্ষ থেকে জানানো হয়েছে এখনও সেনা-জঙ্গির লড়াই চলছে।

সাম্প্রতিককালে এনিয়ে কাশ্মীরে সেনা ঘাঁটিকে লক্ষ্য করে তিনবার হামলা চালালো জঙ্গিরা। তিনদিন আগেই বারামুলায় সেনা ঘাঁটিতে হামলা জঙ্গি হামলায় এক বিএসএফ সদস্য নিহত হয়। তার আগে গত ১৮ সেপ্টেম্বর উরিতে জঙ্গি হামলায় ১৯ জন সেনার মৃত্যু হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের নাম উঠে আসে।

এই ঘটনার পরই ২৯ সেপ্টেম্বর এলওসি পেরিয়ে পাক শাসিত কাশ্মীরে গিয়ে ৭টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী। সেনা অভিযানে দুই পাকিস্তানি সেনাসহ প্রায় ৩৮ জন জঙ্গি মারা যায় বলে দাবি করছে ভারত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা