,

ক্রাইমিয়া সরে আসছে রাশিয়ার দিকে: দাবি রুশ বিজ্ঞানীর

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে ক্রাইমিয়া নিয়ে এত বড় দ্বন্দ্ব, সেই ভূখণ্ড নাকি ধীরে ধীরে রাশিয়ার দিকেই সরে যাচ্ছে। রাশিয়ার ইনষ্টিটিউট অব অ্যাপ্লাইড অ্যাসট্রোনমির প্রধান আলেক্সান্ডার ইপাটভ এই দাবি করেছেন।রুশ বিজ্ঞানীদের ধারণা, পনের লক্ষ বছর পর ক্রাইমিয়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে।ইপাটভ বলছেন, ‘ক্রাইমিয়া প্রতি বছর দুই দশমিক নয় মিটার হারে রাশিয়ার মূল ভূখণ্ডের দিকে সরে যাচ্ছে।’

1774aaefeb9374bd68913c4dc9240c72-57f5c5f02e176

উল্লেখ্য, ২০১৪ সালে রুশ বাহিনী ক্রাইমিয়ার স্থানীয় বিদ্রোহী প্রশাসনের সহযোগিতায় ওই ভূখণ্ড দখল করে এটিকে রাশিয়া ফেডারেশনের অংশ বলে ঘোষণা দেয়। এর আগে পর্যন্ত ক্রাইমিয়া ছিল ইউক্রেনের অংশ।আলেক্সান্ডার ইপাটভ বলেন, ক্রাইমিয়া যখন রাশিয়ার সঙ্গে যুক্ত হলো, তারা তখন এটা নির্ধারণ করার চেষ্টা করছিলেন এই ভূখণ্ড ভূতাত্ত্বিকভাবে কোন দিকে যাচ্ছে। তখন তারা এই গবেষণা শুরু করেন।এই খবরে ক্রাইমিয়ার রুশ সমর্থিত নেতা সের্গেই আকসেনভ সম্ভবত খুবই খুশি।

এ নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় এখন নানা রঙ্গ রসিকতা শুরু হয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, তাহলে তো আর রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়াকে যুক্ত করার জন্য ১৯ কিলোমিটার দীর্ঘ সেতু করার আর কোন দরকার নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা