,

কত আয় করল ধোনির বায়োপিক?

 
বিনোদন ডেস্ক : ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি। মাত্র চার দিনে ৭৪.৫১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

ms-dhoni-poster1475567617

গত শুক্রবার বিশ্বের ৬০টি দেশে ৪৫০০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি। খুব শিগগিরই সিনেমাটি ১০০ কোটির মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে।

বক্স অফিসে শুরুটা ভালোই করে এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি। মুক্তির প্রথম দিনে ২১.৩০ কোটি টাকা আয় করে সিনেমাটি। দ্বিতীয় এবং তৃতীয় দিনে সিনেমাটির আয় যথাক্রমে ২০.৬০ এবং ২৪.১০ কোটি রুপি। উইকেন্ড শেষে সিনেমাটির আয় দাঁড়ায় ৬৬ কোটি রুপি। এরপর গত সোমবার চতুর্থ দিনে ৮.৫১ কোটি রুপি আয় করে। চার দিন শেষে সিনেমাটির আয় ৭৪.৫১ কোটি রুপি।

মুক্তির পর থেকেই দর্শক এবং সমালোচকদের প্রশংসা পেয়েছে ধোনির বায়োপিক। অভিনেতা ঋষি কাপুর মাইক্রোব্লগিং সাইট টুইটারে সুশান্ত সিং রাজপুতসহ সকল কলাকুশলীদের প্রশংসা করেছেন। ভারতের উত্তর প্রদেশ এবং ধোনির বাড়ি ঝাড়খন্ডে সিনেমাটি কর মুক্ত ঘোষণা করা হয়েছে।

সিনেমাটির প্রাপ্তির তালিকায় এরই মধ্যে যোগ হয়েছে কয়েকটি বিষয়। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথমদিনে দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি। শুধু তাই নয়, প্রথম উইকেন্ডের আয়ের দিক থেকেও দ্বিতীয়তে এটি। এদিক থেকে শাহরুখ খানের ফ্যান এবং অক্ষয় কুমারের হাউজফুল-থ্রি সিনেমা দুটিকে ছাড়িয়ে গেছে সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমাটি। বায়োপিক হিসেবে প্রথম উইকেন্ডে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন সিনেমাটির দখলে।

মহেন্দ্র সিং ধোনির জীবনের অজানা অধ্যায় নিয়ে বলিউড পরিচালক নীরাজ পান্ডে নির্মাণ করেছেন এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি শিরোনামের সিনেমাটি।

ভারতীয় রেলে চাকরি করা থেকে শুরু করে, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হয়ে ওঠা, প্রেম থেকে শুরু করে ধোনির জীবনের নানা উত্থান-পতনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

সিনেমায় ধোনি চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব পালন করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এছাড়া সিনেমায় ধোনির বোনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ভূমিকা চাওলা এবং স্ত্রী সাক্ষীর চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। অনুপম খেরকে দেখা যাবে ধোনির বাবার ভূমিকায়। সিনেমাটি প্রযোজনা করেছেন ফক্স স্টার স্টুডিওস এবং ইন্সপায়ার্ড এন্টারটেইনমেন্ট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে