,

বিশ্বের সবচেয়ে রোমান্টিক পুরুষ সালমান!

indiaবিনোদন ডেস্ক : সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া বলিউড তারকাদের একজন সম্ভবত সালমান খান। কারও কারও দৃষ্টিতে তিনি উপযুক্ত ব্যাচেলরও বটে! প্রেমের সম্পর্কটা নানানজনের সঙ্গেই ভাগ বাটোয়ারা করেছেন তিনি।

কিন্তু কোনওটিই শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি। তবে সালমানের ভক্তরাও নাছোড়বান্দা। কোনও একদিন প্রিয় তারকাকে সত্যিকারে বরের সাজে দেখতে পাবেন বলে এখনও অপেক্ষায় রয়েছেন তারা।

কবে প্রতীক্ষার অবসানের সেই দিনটি আসবে তা জানাতে না পারলেও নিজে যে মনেপ্রাণে রোমান্টিক একজন মানুষ তা স্বীকার করেছেন স্বয়ং সালমান খান। হ্যাঁ, পিংকভিলা.কমের এক প্রতিবেদন তেমনটাই বলছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘বিয়িং হিউম্যান’ নামের নিজস্ব মালিকানাধীন জুয়েলারি স্টোরের উদ্বোধন করতে গিয়ে সেখানে উপস্থিত থাকা সাংবাদিকদের নানা প্রশ্নের সন্মুখীন হন সাল্লু ভাই। সেসময় সালমান বলেছিলেন, ‘বিশ্বের সবচেয়ে রোমান্টিক মানুষ আমি।’

আংটি নিয়েও এক ধরনের ফোবিয়া বা আতঙ্ক থাকার কথাও স্বীকার করেন সালমান। তিনি বলেন, ‘বার বার হৃদয়ের ভাঙনের কারণে আংটির প্রতি ভীতি তৈরি হয়েছে বলে আমি মনে করি। এটা এখন আমার মধ্যে গভীরভাবে গেঁথে গেছে।’

হাস্যরসের জন্য বেশ পরিচিত সালমান। সেকারণেই হয়তো তার প্রতি মানুষের ভালোবাসাটাও বেশি। বলিউডের এ সুপারস্টার এখন কবির খানের ‘টিউবলাইট’ এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। তাছাড়া আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফের বিপরীতে দেখা যাবে তাকে। সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা