বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের রুপালি পর্দায় ফিরছেন রানি!

rani-mukerjiবিনোদন ডেস্ক : বাচ্চাদের দেখাশোনার জন্য মাকে একটু হলেও সময় দিতেই হয়! সেই সময়টুকুই মেয়ে আদিরাকে দিচ্ছিলেন এতদিন রানি মুখোপাধ্যায়। এবং সময় নিচ্ছিলেনও! ফের রুপালি পর্দায় ফেরার আগে নিজেকে তৈরি করার জন্য।

সেই সব পর্ব এখন সারা! জানা গেছে, ছবি শুরুর প্রাথমিক কাজকর্মও হয়ে গেছে। এবার শুধু শুটিং শুরু করলেই হয়!
তা, কীরকম চরিত্রে অভিনয় করতে চলেছেন রানি? ছবির নামই বা কী? ছবিটার পরিচালক কে?

ছবির পরিচালকের নাম সিদ্ধার্থ পি মালহোত্রা। ২০১০-এ কারিনা কাপুর খান আর কাজলকে নিয়ে একটা ছবি বানিয়েছিলেন তিনি, নাম ছিল উই আর ফ্যামিলি। সেই ছবি খুব একটা চলেনি। তাই এবার রানি আর তাঁর পরিচালক-প্রযোজক স্বামী আদিত্য চোপড়ার হাত ধরে ঘুরে দাঁড়াতে চলেছেন সিদ্ধার্থ।

খবর এসেছে, এই ছবিটিও বলিউডের বায়োপিকের তালিকায় আরেকটি সংযোজন হতে চলেছে। যার মধ্যে সমাজসংস্কারের ইঙ্গিতও থাকবে। এর বেশি আর কিছু এখনই জানা যাচ্ছে না। এমনকী, ছবিটির নামও ঠিক হয়নি এখনও!

আর, কানাঘুষায় শোনা যাচ্ছে এক জমাটি খবর! সিদ্ধার্থের এই ছবিতে প্রথমে নায়িকার চরিত্রটা করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু, প্রিয়াঙ্কা একদিকে যেমন হলিউডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তেমনই অন্যদিকে আদিত্যর মনে হয় চরিত্রটা রানিই ভাল করতে পারবেন! ফলে, পাকা হয়ে গেল ফের তাঁর রুপালি পর্দায় ফেরার খবর!

আর কী! এবার শুধু পরিচালক লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেই হয়!

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ