,

১২ হাজারের অধিক পুলিশ বরখাস্ত তুরস্কে

bdpratidin_policeতুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ১২ হাজার ৮০১ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে এরদোয়ান সরকার। জানা যায়, বরখাস্তকৃতদের মধ্যে ২ হাজার ৫২৩ জনই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনই গত জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য দায়ী বলে মনে করে তুরস্ক। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের গুলেনের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পরপরই ওই পুলিশ সদস্যদের বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ খবর রয়টার্সের।  ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের চিহ্নিত করতে পুলিশ বাহিনীর মধ্যে তদন্ত শুরু করে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকেই ওই পুলিশ সদস্যদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। সিএনএন তুর্কির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা