,

আট বছর আগেই বিয়ে করেছেন শাকিব-অপু!

pavel-pic-1বাংলা চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের অভিনীত প্রথম ছবিটি ব্যবসাসফল হলে এই জুটি রাতারাতি তারকা জুটিতে পরিণত হন। একসঙ্গে ছবিতে অভিনয়ের কারণে বাড়ে তাদের ঘনিষ্ঠতা। এরপর ঢাকাই চলচ্চিত্র পাড়ায় গুজব রটে বিয়ে করছেন এই তারকা জুটি। কিন্তু বাংলাদেশ প্রতিদিন দৈনিক পত্রিকার সূত্রে জানা গেল, আট বছর আগেই, অর্থাৎ ২০০৮ সালে বিয়ে করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের সূত্রমতে, ২০০৮ সালে গোপন বিয়ে করেন শাকিব-অপু। এরপর দীর্ঘসময় ধরে চলছে লোকচক্ষুর আড়ালে সংসার করছেন তারা। বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন মতে জানা যায়, বিয়ের পর ভালো আছেন এই জুটি। শাকিব দেশে আর অপু বিদেশে থাকলেও তাদের সংসার ভালোই চলছে। দেশে শুটিং নিয়ে ব্যস্ত আছেন শাকিব, অপরদিকে কলকাতায় আসন্ন দুর্গাপূজা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। বিয়ের বয়স ৮ বছর পেরুলেও কখনো তারা তা স্বীকার করেননি। শাকিব-অপু জুটির ঘনিষ্ঠজনদের তথ্যমতে, ক্যারিয়ারের ক্ষতির আশংকার কথা চিন্তা করে বিয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশ করেন নি তারা।

উল্লেখ্য, এই জুটি গত ১০ বছরে ‘চাচ্চু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’, ‘পিতার আসন’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘সন্তান আমার অহংকার’, ‘মনেপ্রাণে আছ তুমি’, ‘মনে বড় কষ্ট’, ‘কথা দাও সাথী হবে’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘মনের জ্বালা’, ‘প্রিয়া আমার জান’, ‘ঢাকার কিং’, ‘মাই নেম ইজ খান’, ‘হিরো : দ্য সুপারস্টার’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা